মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
আমাকে ফলো করুন:

গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম: মুক্তচিন্তা, মানবতা ও নিরন্তর সৃষ্টির পথে

গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

আমি গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম—একজন মুক্তচিন্তার মানুষ। জন্ম ২১ অক্টোবর ১৯৯৭। রাষ্ট্র ও সমাজব্যবস্থার প্রচলিত প্রাগৈতিহাসিক বিশ্বাস ও ধ্যান-ধারণাকে শুধু প্রচলিত বলেই মেনে নেওয়ার চেয়ে প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং স্বকীয় অবস্থানকে অর্থবহভাবে উপস্থাপন করাকেই গুরুত্বপূর্ণ মনে করি।

চট্টগ্রাম গভর্নমেন্ট হাজী মুহাম্মদ মুহসিন কলেজে অধ্যয়নকালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হই। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও বাংলা সাহিত্যাঙ্গনেও বিচরণ ছিল অবাধ ও স্বতঃস্ফূর্ত। বাংলাদেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমসহ দেশের বিভিন্ন সাহিত্যপত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লিখে আসছি।

রাষ্ট্র ও সামাজিক বাস্তবতার নির্মমতা আমার শিক্ষক, আর মহাকালিক সাধনাই আমার অভিলক্ষ্য। শ্রমই আমার শক্তি, চিন্তাতেই আমার মুক্তি এবং মানবতাই আমার ধর্ম। সুন্দরের প্রতি চিরকাল নতজানু। সকল প্রকার ধর্মবিভেদ-বিনাশী মানববলয়ে একত্রিত হওয়ার আহ্বান জানাই সকল প্রগতিশীল মানুষের প্রতি।

ধর্মহীন একটি রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে সকল পরিচয়ের মানুষ নিজস্ব স্বাধীনতাকে পূর্ণ মানবাধিকারের সঙ্গে উপভোগ করবে; যে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় কোনো মানুষকে ধর্ম, বর্ণ, গোত্র কিংবা যৌন পরিচয়ের কারণে নির্যাতন ও ভয়ের সংস্কৃতি তাড়া করবে না।

বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছি। পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম দেশবার্তা২৪ ডটকম-এর https://deshbarta24.com সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। পেশাগত জীবনে একজন সক্রিয় সাংবাদিক। পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছি।

দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লিখে আসলেও সাহিত্যযাত্রা পূর্ণতা পায় ২০১৬ সালে, আমার লেখা প্রথম উপন্যাস ‘শেষ বিকেলের প্রণয়’ https://bengali.cri.cn/2025/06/06/ARTI1749209980745856 প্রকাশের মধ্য দিয়ে। এরপর ২০২৪ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় আমার প্রথম গল্পগ্রন্থ ‘যদিও সে মানবী’, https://www.banglabazarpatrika.net/art-and-literature/2024-02-09/dfu3u17jp0 যা পাঠকপ্রিয়তা অর্জন করে।

শুধু সাহিত্যসৃষ্টি নয়, বাংলাদেশের সমাজ, রাজনীতি, ধর্মান্ধতা, মৌলবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধেও আমার অবস্থান স্পষ্ট। এলজিবিটিকিউ মানুষসহ সংখ্যালঘু সকল মানুষের অধিকারের পক্ষে আমার অবস্থান সরব। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়েও আমার ব্যক্তিগত লেখনী সমানভাবে সক্রিয় ও প্রাসঙ্গিক।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেছি। বাংলাদেশে আমার সর্বশেষ কর্মস্থল ছিল জাগোনিউজ২৪ ডটকম, যা দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠকনন্দিত অনলাইন গণমাধ্যম।

আমি চীনের জিয়াংসু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করি। https://bengali.cri.cn/2025/06/06/ARTI1749209980745856 সেখানে অধ্যয়নকালে চীনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, চিকিৎসাব্যবস্থা, অর্থনীতি এবং কূটনৈতিক প্রেক্ষাপট বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ হয়।

বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছি এবং এখান থেকেই সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও বাংলাদেশের রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে লেখনী অব্যাহত রেখেছি। মুক্তচিন্তা, মানবিক মর্যাদা, যুক্তিবাদ ও স্বাধীনতার পক্ষে নিরন্তর অবস্থানই আমার চিন্তা ও সৃষ্টিশীলতার অন্যতম প্রধান ভিত্তি।


আরও পড়ুন