মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
আমাকে ফলো করুন:

যদিও সে মানবী’ দিয়ে গল্পের ভুবনে আমার পদার্পণ

গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এসময়ের একজন কথাসাহিত্যিক হিসেবে প্রথম গল্পগ্রন্থ ‘যদিও সে মানবী’ প্রকাশিত হয়েছিলো অমর একুশে গ্রন্থমেলায়। তৃতীয় চোখ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বইমেলায় পাঠকের দৃষ্টি কেড়েছে। গল্পগ্রন্থটির প্রতি পাঠকের আগ্রহ ও ভালোবাসায় মুগ্ধ হয়েছি বলা বাহুল্য হবে না।

আমার লেখালেখির যাত্রা শুরু হয় উপন্যাস ‘শেষ বিকেলের প্রণয়’ দিয়ে। ২০১৬ সালে প্রকাশিত ওই উপন্যাসের মধ্য দিয়ে কথাসাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। তবে উপন্যাসের পাশাপাশি ছোটগল্পেও নিজের স্বতন্ত্র। গল্পের কেন্দ্রে রয়েছে নাগরিক মধ্যবিত্তের জীবন, সংকট, টানাপোড়েন এবং অস্তিত্বের নানা জটিলতা।

শহরকেন্দ্রিক মধ্যবিত্ত জীবনের সামূহিক অবক্ষয়, অনন্বয় ও অসংগতি গল্পে ভিন্ন মাত্রা পেয়েছে। আধুনিক নাগরিক জীবনের সম্পর্কের জটিলতা, মানুষের অন্তর্গত দ্বন্দ্ব এবং হৃদয়ের গোপন যন্ত্রণাকে গল্পের আখ্যানের সঙ্গে রয়েছে। মধ্যবিত্তের পরাভব ও হতাশার চিত্র তুলে ধরলেও একেবারে অন্ধকারে থেমে যায় না; বরং কাহিনির অন্তিমে থাকে উত্তরণের সম্ভাবনার ইঙ্গিত।

গল্পভাষা সাবলীল, গীতল ও চরিত্রানুগ। সংলাপ সংক্ষিপ্ত, রসঘন ও নিবিড়। ছোট ছোট বাক্যে গল্পের আবহ ও চরিত্রের মনোজগত নির্মাণ এখানে স্পষ্ট। ফলে গল্পে একদিকে যেমন নাগরিক জীবনের বাস্তবতা উঠে আসে, অন্যদিকে তেমনি পাঠকের সামনে উন্মোচিত হয় মানবিক সম্ভাবনার একটি ইতিবাচক দিগন্ত।

‘যদিও সে মানবী আমার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ। বইটি নিয়ে প্রত্যাশা ছিল পাঠকের ভালোবাসা পাওয়া। কিন্তু সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে পাঠকের সাড়া আমাকে আনন্দিত করেছে।

“যদিও সে মানবী’ আমার প্রথম গল্পগ্রন্থ। বইটির প্রতি পাঠকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এতটা ভালোবাসা পাব, তা যদিও প্রত্যাশা করিনি। পাঠকের এই সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে। একজন লেখকের জন্য এর চেয়ে সুখকর বিষয় আর কী হতে পারে!”

অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে প্রতিবছরই। এ ছাড়াও অনলাইন মাধ্যম রকমারি ডট কম, https://www.rokomari.com/book/388365/jodio-se-manobi গদ্যপদ্য, পড়ুয়া, পাঠক সমাবেশের পাশাপাশি চট্টগ্রামের বাতিঘরেও পাওয়া যাচ্ছে।

‘যদিও সে মানবী’ শুধু একজন কথাসাহিত্যের হিসেবে আমার প্রথম গল্পগ্রন্থ নয়; নাগরিক মধ্যবিত্ত জীবনের অন্তর্গত সংকট, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের ভেতরে টিকে থাকা সম্ভাবনাকে গল্পের ভাষায় অনুসন্ধানের একটি প্রয়াসও। পাঠকের ইতিবাচক সাড়া সেই প্রয়াসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।


আরও পড়ুন